মান্দায় ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৩; সময়: ৬:০২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় এডিস মশা ও ডেঙ্গু রোগ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা উত্তরা কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ডাসকো ফাউণ্ডেশনের রিভাইভ প্রকল্পের সহায়তা কিত্তলী যুবসংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সাগর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সুর্য কুমার, প্রাপ্ত সিং, ডাসকো ফাউন্ডেশনের সিডিও শিরিন সুলতানা প্রমুখ।

পরে গ্রামের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে জীবানুনাশক স্প্রে করা হয়।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন