রাণীনগরে ওয়েভ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৩; সময়: ৬:১১ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাণীনগর প্রেসক্লাব হলরুমে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সহকারি সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।

এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাশিমপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বাবু, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন উপস্থিত ছিলেন।

সভায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক ও মানবাধিকার পরিস্থিতি বিষয়ক প্রাথমিক বক্তব্য রাখেন উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি প্রভাষক দেওয়ান মতিউর রহমান স্বপন। এছাড়া উন্মুক্ত আলোচনা সভায় উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন