রাণীনগরে গাছের চারা বিতরণ

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৩; সময়: ৬:১৪ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে বিনা মূল্যে প্রায় একহাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন চারাগুলো বিতরণ করেন।

সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে রাণীনগর উপজেলায় বিভিন্ন এনজিও, সামাজিক ও সেচ্ছাসেবি সংগঠনের মাঝে একহাজার ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। এসময় বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তা, সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন