পত্নীতলায় জেলা প্রশাসকের মতবিনিময়

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৩; সময়: ২:৩৮ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীডলায় নওগাঁ জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের সাথে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বীর মুক্তিযোদ্ধা, সেবা গ্রহীতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রুমানা আফরোজের সভাতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁর
নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মওলা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ, ওসি পলাশ চন্দ্র দেব, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা প্রমূখ।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন