মোকামতলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছেন।
গত মঙ্গলবার ঢাকায় আশুলিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার উওর শ্যামপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে সিহানুল ইসলাম (২৫) এবং চাকমা গ্রামের জাহেদ হাসানের ছেলে শরিফুল ইসলাম (৩২)।
তদন্ত কেন্দ্রের এস আই রিপন মিঞা জানান, গ্রেপ্তারকৃত সিহানুল ইসলামের বিরুদ্ধে ব্যাংক চেক জালিয়াতি পৃথক ৫ টি মামলা হয়।
বগুড়া সংশ্লিষ্ট আদালত তার অনুপস্থিতে পৃথক পৃথক মামলার মোট ২ বছর সাজা ভোগের রায় ঘোষণা করেন।
শরিফুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলায় বগুড়ার সংশ্লিষ্ট আদালত চার বছর সাজা ভোগের রায় ঘোষণা করেন তার অনুপস্থিতে মামলার রায় হওয়ার পর থেকে তারা দীর্ঘদিন পালিয়ে ছিলেন। গোপন সংবাদ পেয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।




