সিরাজগঞ্জে ৪ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত
প্রকাশিত:
আগস্ট ৩০, ২০২৩; সময়: ৫:০৪ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : ৪ দফা দাবিতে সিরাজগঞ্জে মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন অব্যাহত রয়েছে।
সকাল থেকে শিক্ষার্থীরা শহরের হাসপাতাল রোডে অবস্থিত প্রতিষ্ঠানের মূল ফটকের সামনে ক্লাস বর্জন করে অবস্থান নেয়।
এসময় ইর্ন্টানশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, কর্মস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগসহ চার দফা দাবি সম্বলিত বিভিন্ন প্লেকার্ড ও ফেজটুনহাতে শ্লোগান দেয়।
দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকার পাশাপাশি আগামীতে আরও কঠিন কর্মসূচী দিবে বলে হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।




