কচুয়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল খেলার উদ্বোধন

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৩; সময়: ১২:৪২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে পালাখাল উচ্চ বিদ্যালয়ে ‘ঘ’ উপ-অঞ্চলের ২২টি স্কুল ও মাদ্রাসার ফুটবল খেলা উদ্বোধন করা হয়।

প্রথম দিনে ‘ঘ’ উপ-অঞ্চলের খেলাটি উদ্বোধন করেন পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ উল্যাহ পাটওয়ারী।

এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান,ম্যানেজিং কমিটির সদস্য ইয়ার আহমেদ মজুমদার,খেলা সমন্বয় ও পরিচালনাকারী কামাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খেলাটি পরিচালনা করেন বাইছারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শরীরচর্চা শিক্ষক জায়েদ হোসেন, মাঝিগাছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামরুজ্জামান। এসময় খেলা প্রেমী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন