সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে নানা আয়োজনে মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বুধবার সকালে পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের মুজিব সড়কে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
এসময় মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে মমতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হয়। শোভাযাত্রাটি মুজিব সড়ক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি গোবিন্দ বাড়ি মন্দির এসে শেষ হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিব এ মিল্লাত।
এসময় বিভিন্ন সাজে সজ্জিত হয়ে ঢাক ঢোল খোল করতাল বাজে অংশগ্রহণ করে হিন্দু ধর্মাবলম্বী হাজার হাজার নারী পুরুষ। এছাড়া জেলার বিভিন্ন মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে গীতা পাঠ কৃষ্ণ পূজা, যজ্ঞা অনুষ্ঠানের আযয়েজন করা হয়েছে।




