নিয়ামতপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উন্নয়ন ও শান্তি সমাবেশ

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩; সময়: ২:৫৭ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : ২০০৯ সালে আমি এমপি হিসাবে শপথ নেওয়ার আগ পর্যন্ত নিয়ামতপুর পোরশা সাপাহার এই তিন থানায় ৫ কিলোমিটার রাস্তাও কালো (পিচ ঢালা পাকা) দেখি নাই। যে উন্নয়নকে ভালবাসবে সে শেখ হাসিনার পক্ষে সমর্থন জানাবে।

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নৌকাকে ভোট দিতে হবে। আপনাদের আমার উপর রাগ অভিমান থাকতে পারে। কিন্তু শেখ হাসিনার উপর রাগ অভিমান থাকতে পারে না। কারণ তিনি দেশের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন। তাঁর চাওয়া পাওয়ার কিছু নাই।

আপনারাই শেখ হাসিনার সব। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) বিকালে নিয়ামতপুরের বীরজোয়ান উচ্চ বিদ্যালয় মাঠে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে উন্নয়ন ও শান্তি সমাবেশে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, বিএনপির নেতৃত্বের শক্ত ভিত (অবস্থান) নেই। তাদের দ্বারা দেশের কোন উন্নয়ন হয়নি। তাদের দিয়ে উন্নয়ন সম্ভবও নয়। এসময় বিএনপি নেতাদের ভোট চাওয়ার মুখ নেই বলে উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল এর সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, জনগণই সকল শক্তির মূল। বিদেশিদের কাছে ধর্না দিয়ে লাভ হবেনা। মহান স্বাধীনতা যুদ্ধের সময়েও কোন কোন পরাশক্তি আমাদের স্বাধীনতার বিরোধিতা করে সফল হয়নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার ডাক দিয়েছিলেন ।

সেই ডাকে দল-মত,ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে একতাবদ্ধ হয়। অর্জিত হয় কাংখিত স্বাধীনতা। তার সুযোগ্য কণ্যা দেশের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। দেশকে করেছেন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল।

পাড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মুজিব গ্যান্দার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন মিলন, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা পরিষ দ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

পাড়ইল ইউনিয়ন আওয়ামী লীগৈর সাধারণ সম্পাদক স্বপন কুমারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনজিত কুমার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরকার সালেহ আহমেদ সজল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম।

 

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন