চাঁপাইনবাবগঞ্জ টিটিসির ২৫ শিক্ষা-কর্মচারীর বাংলাবান্ধা সীমান্ত বনভোজনে!

জেষ্ঠ্য প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া উপেক্ষা করে তিনদিন পর্বে শিক্ষা সফরের নামে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে বনভোজনে গেছেন চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মইনুদ্দীন আহম্মদ।
তার বনভোজনে যাওয়া কথিত শিক্ষা সফরে ২৫জন শিক্ষক-কর্মচারী স্থান পেলেও সেখানে ইন্সটিটিউটের কোন ছাত্রছাত্রী বা শিক্ষার্থী নেই।
এ বিষয়ে জানতে চাইলে টিটিসির কম্পিউটার ইন্সট্রাক্টর আব্দুর রাজ্জাক জানান, তাকে আমন্ত্রণ জানালেও তিনি শিক্ষা সফরে যাননি। তিনি রয়েছেন টিটিসিতে। শুনেছি তিনি বিএমইটির অনুমতি নিয়ে শিক্ষা সফরে গেছেন বাংলাবান্ধায়।
কিন্তু তিনি শিক্ষা সফরের নামে শিক্ষকদের নিয়ে শিক্ষার্থী ছাড়ায় বনভোজনে যেতে পারেন কিনা এমন প্রশ্নর কোন সদুত্তর দিতে পারেননি ওই ইন্সট্রাক্টর আব্দুর রাজ্জাক।
নাম গোপন রাখার শর্তে ঐ শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য নির্ভযোগ্য সূত্র জানায়, শিক্ষা প্রতিষ্ঠানের মোটা টাকা ব্যয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সদলবলে গত ৫ সেপ্টেম্বর বোনভোজনে গেলেও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য কাউকে দায়িত্ব দিয়ে যাননি। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রকল্পের তহবিল তছরুপেরও।
এ বিষয়ে বনভোজনে সঙ্গী হিসেবে যাওয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষে ঘনিষ্টজন নামে পরিচিত প্রতিষ্ঠানে সিনিয়র শিক্ষক আবু সাইদকে ফোন করলে একবার ফোনকলটি রিসিভ করেও সংযোগটি কেটে দেন তিনি। পরে একাধিক রার ফোন দিলেও তিনি আর ফোন রিসিভ করেননি।
এ সংক্রান্ত বিষয় নিয়ে চাঁপাইনবাবগঞ্জ টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মইনুদ্দীন আহম্মদ দাবী করেন, বিএমইটির অনুমোদন নিয়েই তিনি শিক্ষা সফরে গেছেন।
তবে শিক্ষা সফরে শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী রয়েছে কিনা, এমন প্রশ্নে তিনি ‘নেই’ উল্লখ্য করেন এবং উল্টো প্রশ্ন করেন তিনি কে আপনাকে এ তথ্য দিয়েছে বলেও জানতে চান। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, আমার শিক্ষা সফরে টিটিসির ১৮জন শিক্ষক কর্মচারী ও ‘দেশবিদেশ’ নামীয়সহ অন্যান্য প্রকল্পের ৫ জন কর্মকর্তা রয়েছেন।




