লালপুরে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধার মৃত্যু
প্রকাশিত:
সেপ্টেম্বর ৮, ২০২৩; সময়: ৩:০৯ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুরে সড়ক দুর্ঘটনায় এসকেন্দার আলী (৭১) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১১ টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় জানজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তিনি নুরুল্লাপুর গ্রামের মৃত কফিল উদ্দীন সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নুরুল্লাপুর মাদ্রাসা গেটের সামনে ঈশ্বরদী-লালপুর সড়ক পার হতে গিয়ে মোটর সাইকেলের ধাক্কায় আহত হন তিনি। রাজশাহী হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার সময় মোটরসাইকেল আরোহী ভাদুর বটতলা গ্রামের টিপু সুলতানের ছেলে আনিছুর রহমান রকিও (২৫) ছিটকে পড়ে আহত হন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন জানান, এ ব্যাপারে সড়ক আইনে ব্যবস্থা নেয়া হবে।




