বদলগাছীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় নিহত এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত ২টা ৩০মিনিটের দিকে বদলগাছী পত্নীতলা আঞ্চলিক সড়কের চাকরাইল মৌজার পয়নারী নামক এলাকায় আল মামুন ফিড মিল হতে ২ শত গজ পূর্বে বদলগাছী থেকে পত্নীতলা গামী অজ্ঞাত নামা একটি গাড়ি এই পথচারীকে চাপা দিয়ে চলে যায়।
ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। রাস্তার ধারে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সাথে সাথে বদলগাছী থানায় বিষয়টি জানালে থানা পুলিশের এসে ঘটনাস্থলে সুরুতহাল রিপোর্ট করে নিহতের মরদেহ থানায় নিয়ে আসে।
থানা পুলিশ আরও জানায়, নিহত ব্যক্তির গায়ে জামা ছিলো না। নিহতের কাছ থেকে পলেথিনের মধ্যে কিছু খুচরা টাকা উদ্ধার করা হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৫৫বছর। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে বিভিন্ন জায়গায় খোঁজ চলছে।
এ বিষয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ পোস্টমর্টেমের জন্য নওগাঁ সদর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যপারে পুলিশ বাদী মামলা হয়েছে।




