গুরুদাসপুরে নদীতে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩; সময়: ১১:১৪ am | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে নদীর পানিতে ডুবে নিখোঁজ হওয়া মদিনা খাতুন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার যোগেন্দ্রনগর এলাকায় আত্রাইয়ের শাখা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে রাজশাহী ডুবুরী ইউনিট।

মৃত শিশু মদিনা খাতুন উপজেলার একই এলাকার মাজেদ হোসেনের মেয়ে।

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে শিশু মদিনা খাতুন তার অন্য সহপাঠীদের সাথে নদীর ধারে খেলতে যায়। একপর্যায়ে সে সবার অগোচরে নদীর পানিতে পড়ে যায়। স্থানীয়রা পানিতে নেমে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়।

পরবর্তীতে রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে দীর্ঘক্ষণ চেষ্টা করে চার ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার করে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন