সিরাজগঞ্জে শিশু ফাতেমা হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাজ্জানে শিশু ফাতেমাকে ধর্ষণের পর টুকরো টুকরো করে হত্যায় জড়িতদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বুধবার দুপুরে স্থানীয় বাধের উপর গ্রামবাসী ও স্বজনদের উদ্যোগে আধা ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় সমাজ সেবক মোহাম্মদ লাল মিয়া মোল্লা সভাপতিতে সাইফুল শেখ, তাহাজ শেখ, আসাদুল সরকার ও মা নুরজাহান খাতুন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দুইজন নারী সহযোগিতায় নজরুলসহ ৮ জন মিলে শিশু ফাতেমাকে ধর্ষণ ও পরিকল্পিতভাবে হত্যা করে।
এরপর হত্যায় জড়িত এলাকার নজরুল, আক্কাস, সাদ্দাম, ফারুক, পেশকার, আবেদ, হাকিম, মালেক, বুলি ও ময়ূরী বেগমকে আসামী করে থানায় অভিযোগ দেয়া হলেও পুলিশ শুধু প্রধান আসামি নজরুলকে গ্রেপ্তার করে।
তবে বাকিদের এখনো আসামী না করায় তারা হুমকি দেয়ায় নিহতের পরিবার এখন বাড়ি ছাড়া। তাই দ্রুত বাকি আসামীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে করে এমন নির্মম হত্যাকান্ড বাংলাদেশে আর না হয়।
উল্লেখ্য, গত ৩১ জুলাই স্থানীয় লম্পট সন্ত্রাসী নজরুল ইসলামের নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র ছয় বছরের শিশু ফাতেমাকে ধর্ষণ ও নির্মমভাবে টুকরো টুকরো করে হত্যা করে।
৩ আগষ্ট স্থানীয় জমিতে পা ও মাথা পাওয়া যায়। পরে বিষয়টি ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়।
পুলিশ আটক করে প্রধান আসামি নজরুলকে। তার দেয়া স্বীকারোক্ত অনুযায়ী ফাতেমাকে হত্যার পর ছিনিয়ে নেয়া বিক্রি করা স্বর্ণের কানের দুল জামিরটা বাজার থেকে উদ্ধার করা হয়। এরপর সে হত্যার স্বীকারোক্তমূলক জবানবন্দি দেয়।




