ঈশ্বরদীতে ১০ পরিবারের মাঝে ছাগল ও ভেড়া বিতরণ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩; সময়: ২:১৭ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী : পাবনার ঈশ্বরদীতে ১০টি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে ২৫টি ভেড়া ও ছাগল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কার্যালয়ে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ওই ভেড়া ও ছাগল বিতরণ করা হয়। এসবের মূল্য ১ লাখ ১৬ হাজার ৫০০ টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি।

এসময় তিনি বলেন, ‘চরাঞ্চলের জনগোষ্ঠীর কথা চিন্তা করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রণোদনা আওতায় এদের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য এ উদ্যোগ গ্রহণ করেছেন।

এ সোনার বাংলার গরীব- দুঃখী মানুষদের মুখে হাসিফুটাতে বিভিন্ন প্রকল্পের উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। দেশকে এগিয়ে নিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাই।’

এসময় আরও বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের পরিচালক ডাঃ নন্দ দুলাল টীকাদার ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হোসাইন প্রমুখ।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন