জয়পুরহাটে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩; সময়: ২:৩০ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল সম্মেলন কক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আওতায় জয়পুরহাট সিভিল সার্জন অফিস ও আধুনিক জেলা হাসপাতাল পৃথক পৃথক ভাবে জলাতঙ্ক দিবস উদযাপন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতেই জলাতঙ্ক রোগ ও ঝুকি এবং প্রতিকার নিয়ে একটি পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা আধুনিক হাসপাতালের বক্ষ্যব্যাধি চিকিৎসক আমানুল্লাহ। জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

বিশ্ব জলাতঙ্ক দিবসের আলোচনায় অংশগ্রহণ করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শহীদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, জয়পুরহাট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী গোলাম হক্কানী, ইসলামিক ফাউণ্ডেশনের উপ পরিচালক রিয়াজুল ইসলাম, জেলা ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি বাবু সওদাগর প্রমূখ।

সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার চৈতি রায়সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক ও সেবিকারা এতে অংশগ্রহণ করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন