কচুয়ায় রাধা গোবিন্দ সেবাশ্রম মন্দিরে চুরি
প্রকাশিত:
সেপ্টেম্বর ২৬, ২০২৩; সময়: ৩:২৯ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ার ঘাগড়া গ্রামে সোমবার রাতে রাধা গোবিন্দ সেবাশ্রম মন্দিরে চুরি হয়েছে।
মন্দিরের পুরোহিত জয়দাস গোস্বামী বলেন, সোমবার রাতে ধর্মীয় অনুষ্ঠান শেষ করে ঘুমিয়ে পড়ি। ভোররাতে উঠে মন্দিরে গিয়ে মূর্তি এলোমেলো, স্বর্ণ ও রূপার দুটি চেইন চুরির দৃশ্য দেখতে পাই। পরে বিষয়টি মন্দির কমিটি ও পুলিশ প্রশাসনকে জানাই।
এসময় মন্দিরের সিসি ক্যামেরায় সোমরা রাত ২টার দিকে একজন অজ্ঞাত ব্যক্তিকে মন্দিরের উত্তরের দরজা দিয়ে প্রবেশ ও বের হতে দেখা যায়।
খবর পেয়ে কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, কচুয়া-শাহরাস্তি সার্কেল (এএসপি) আবুল কালাম চৌধুরী, কচুয়া থানার ওসি তদন্ত হারুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার খোঁজখবর নেন।




