কচুয়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩; সময়: ৩:৩৩ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার কচুয়া পৌরসভাধীন কান্দারপাড় এলাকায় জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আওতায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসেবে ৮ কোটি ৮৩ লক্ষ ৬৪ হাজার  ৮’শ ২৮ টাকা ব্যয়ে এ ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করেন।

উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম ২য় পর্যায় প্রকল্প উপ-সচিব ও প্রকল্প পরিচালক মাহবুব মোরশেদ সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, ইউএনও নাজমুল হাসান, এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেন প্রমুখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন