কচুয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : সারাদেশের ন্যায় চাঁদপুরের কচুয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। প্রায় ১৪০০ বছর আগে এই দিনে ১২ রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) জন্মগ্রহন ও ইন্তেকাল করেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে উসওয়াতুন্নবী মাহফিল উদযাপনে শাজুলিয়া দরবার শরীফের উদ্যোগে কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন এলাকায় প্রদক্ষিন শেষে শাজুলিয়া দরবার শরীফে দোয়া ও মিলাদ মাহফিলে মিলিত হয়।
এসময় শাজুলিয়া দরবার শরীফের পীর আবুল হাসান শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলি, পীরজাদা ও পরিচালক আবুল হাসান শাহ মুহাম্মদ নুরুল্লাহ শাজুলি, মাওলানা মিজানুর রহমান, শাকের উল্লাহ, মাসুদ বিল্লাহ মাদানী, হেদায়েত উল্যাহ আজাদী, আব্দুল হান্নান হামেদী, মাসুম বিল্লাহ,আব্দুল্লাহ আল মাসুদসহ ধর্মপ্রান মুসল্লিগন দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহন করেন।
একই দিনে উপজেলার বিভিন্ন স্থানে মসজিদে মসজিদে দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।




