চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযানে আড়ায় কোটি টাকা মুল্যের হে’রো’ই’ন উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের জোয়ানরা বৃহস্পতিবার ভোরে দিয়াড় মানিকচর সীমান্তে অভিযান পরিচালনা করে ২কেজি ৫’শ গ্রাম হেরোইন উদ্ধার করে। আন্তর্জাতিক বাজার মূল্য অনুযায়ী উদ্ধারকৃত হিরোইনের দাম ২ কোটি ৫০ লাখ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন জানা, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার আষারিয়াদহ ইউনিয়নের দিয়াড় মানিকচর সীমান্তে টহল দিচ্ছিল বিজিবি’র জোয়ানরা।
এ সময় এক ব্যক্তি সীমান্ত অতিক্রম করে ভারত থেকে মাথায় বোঝা নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখ। বিজিবির জোয়ানরা ধাওয়া করলে বোঝাটি ফেলে ভারতের দিকে পালিয়ে যায় ওই ব্যক্তি। পরে সীমান্তের বিজিবি জোয়ানরা বোঝাটি তল্লাশি করে ২কেজি ৫’শ গ্রাম উদ্ধার করে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে বিজিবি।




