প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পত্নীতলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপন করেছে পত্নীতলা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে নজিপুর বাসষ্ট্যান্ড দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, জেলা পরিষদের সদস্য আজাদ রহমান, ফাতেমা জিন্না ঝরনা, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ অরুন, পৌর আওয়ামী লীগ সভাপতি শহিদুল আলম বেন্টু, সহ-সভাপতি গৌতম চন্দ্র দে, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা ছাত্র লীগের সভাপতি বদিউজ্জামান বিলাশসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
এসময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন, জাতির জনক বঙ্গবন্ধু, তাঁর পরিবারের শহীদ সদস্যগণসহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এবং বর্তমান সরকারের উন্নয়নের বর্নণা করে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।




