তাড়াশে নিম্ন মানের গরু বিতরণ স্থগিত করলেন এমপি আজিজ

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৩; সময়: ৬:২২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, তাড়াশ : সিরাজগঞ্জের তাড়াশে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাড়ন্ত ষাঁড় বাছুর গরু বিতরণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে গরু বিতরণ স্থগিত করেন তাড়াশ রায়গঞ্জ ও সলংগা আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল আজিজ এমপি।

শনিবার (৩০ সেপ্টেম্বর) তাড়াশ প্রাণী সম্পদ অফিসের অধিনে উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে বসবাসরত ৫৫ টি নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিলের বরাদ্দকৃত অর্থ দিয়ে বাড়ন্ত ষাঁড় বাছুর গরু বিতরণ করার কথা ছিলো।

কিন্তু নির্দিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান রুগ্ন হাড্ডিসর ও অপেক্ষাকৃত অনেক কম ওজনের বাছুর গরু সরবরাহ করার কারণে জনমনে অসন্তোষ দেখা দেয়।

পরবর্তীতে গরু বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য আব্দুল আজিজ এমপি এবং রাজশাহী বিভাগীয় প্রাণীসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. নজরুল ইসলাম ঝন্টু সরেজমিনে অনিয়মের প্রমাণ পান এবং তাৎক্ষণিক গরু বিতরণ স্থগিত করেন।

পাশাপাশি উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তাকে তিরস্কার করেন এবং অনিয়মের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন