শিবগঞ্জে পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৩; সময়: ৬:৪৭ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে বিনামূল্যে ৪ লাখ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত মনাকষা চৌধুরীপাড়া এলাকায় এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন। এসময় স্থানীয় সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ৯ অক্টোবর পর্যন্ত চলবে এই টিকাদান কর্মসূচি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন