সুজানগরে রাজনীতিবিদ আবুল কাশেমের সপ্তম মৃতুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : যথাযোগ্য মর্যাদায় সুজানগর উপজেলার বরেণ্য রাজনীতিবিদ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আবুল কাশেমের সপ্তম মৃতুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, মরহুম আবুল কাশেমের কনিষ্ঠ পুত্র সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মশিউর রহমান খান, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সাবিত ফয়সাল রিজভী শাওন, আমিনপুর থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুব আলী, জেলা পরিষদের সদস্য আহমেদ ফররুখ কবির বাবু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, মানিকহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম,উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আমিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, রাজনৈতিক ইতিহাসে প্রয়াত আবুল কাশেমের নাম চির ভাস্বর হয়ে থাকবে। তিনি সব ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে দল এবং এলাকার উন্নয়নে যে অবদান রেখে গেছেন তা সুজানগরবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
এসময় বক্তারা আরও বলেন, মরহুম আবুল কাশেম এর আদর্শ ও ত্যাগকে বুকে ধারণ করে সকলকে দলের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। এবং তিনি যে ভাবে মৃত্যুর আগ পর্যন্ত তার প্রাণের ও ভালবাসার সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের জন্য একজন নিবেদিত প্রাণ কর্মী হিসাবে কাজ করে গেছেন তার এই অবদান বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলা ও সুজানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ শ্রদ্ধার সাথে যুগ যুগ ধরে মনে রাখবে ।
এছাড়া জীবিত থাকাকালীন মরহুম আবুল কাশেমের নেতৃত্বে এই উপজেলা আওয়ামী লীগ যেভাবে সুসংগঠিতভাবে কাজ করেছে আগামীতেও যেন এই ধারা অব্যাহত থাকে এর জন্য উপস্থিত নেতাকর্মীদেরকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও জানান।
আলোচনা সভায় সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি একিউএম শামছুজ্জোহা বুলবুল, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক রবিউল হক টুটুল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান,উপ-দপ্তর সম্পাদক রেজা মন্ডল, সুজানগর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস ছাত্তার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদ্দুজ্জামান মানিক, চর দুলাই বজলুর রহমান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইকবাল বাহার, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাজু, মানিকহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম সোহাগ,উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমামগন সহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।
শেষে মরহুম আবুল কাশেমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে এক শোক র্যালি, মরহুমের প্রতিকৃতিতে ও স্থানীয় সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।
উল্লেখ্য সফল রাজনীতিক মরহুম আবুল কাশেম ২০১৬ সালের এ দিনে পৌরসভার চরসুজানগর গ্রামে তার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তিনি জিবীত থাকাকালীন ১৯৬৩ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এরপর তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সক্রিয়ভাবে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত হন। দলীয় সূত্রে জানা যায়, তিনি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার কিছু দিনের মধ্যে সাংগঠনিক যোগ্যতার কারণে প্রথমে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রাপ্ত হন।
এরপর ১৯৭৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দলের সাধারণ সম্পাদক এবং ২০০৪ সাল থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি দুইবার সুজানগর ইউপি চেয়ারম্যান এবং ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি দীর্ঘদিন সুজানগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।




