পোরশায় বিশ্ব শিশু দিবস উদযাপন

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৩; সময়: ১:৪৬ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পোরশা : “শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

এতে নেতৃত্বদেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ: দা:) ও সহকারি কমিশনার (ভুমি) মনিরুজ্জামান।

এসময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন