কচুয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৩; সময়: ১:২৯ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : ‘শিক্ষক দিবসে আমাদের পণ, দিব সু-শিক্ষা গড়বো মনন’ এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় কলেজের সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন মোল্লা, আবুল খায়ের, ফজলুল হক, ধনঞ্জয় চক্রবর্তী, জসিম উদ্দিন মোল্লা, বিল্লাল হোসেন, প্রভাষক সাইফুল ইসলাম সবুজ, ইয়াছিন মিয়াসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন