বঙ্গবন্ধু সেতু পাড় হয়ে রূপপুরের পথে ২য় চালানের ইউরেনিয়াম
প্রকাশিত:
অক্টোবর ৬, ২০২৩; সময়: ১১:১৮ am | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : ইউরেনিয়ামের ২য় চালানের ৪ টি কাভার্ড ভ্যান সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু হয়ে পাবনার রুপপুর বিদ্যুৎকেন্দ্রের পথে। শুক্রবার সকাল ৭ টা ১০ মিনিটের দিকে বঙ্গবন্ধু সেতু পাড় হয়ে যায় গাড়িগুলো।
এসময় ৩ স্তরের কড়া পাহাড়া বেষ্টিত বহরটি ৭ টা ৫০ মিনিটের দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের পাচঁলিয়ায় যাত্রা বিরতি করে।
পাঁচলিয়ায় ট্রাক টার্মিনাল ও বিশ্রামাগারে ৪০ মিনিট অবস্থান শেষে আবার রূপপুরের দিকে রওনা দেয় বলে সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর সালেহ আহমেদ জানিয়েছেন।
তিনি জানান, নিরাপত্তার জন্য সকাল ৭টা থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। বহরটি হাটিকুমরুল গোলচত্বর পাড় হলে যান চলাচলের জন্য ছেড়ে দেয়া হয়।




