নিয়ামতপুরে দূর্গাপূজা উপলক্ষে আইন শৃংখলা বাহিনীর মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আইন শৃংখলা বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ অক্টোবর শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে থানা কমপ্লেক্স ভবনের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠি হয়।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাইদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) মতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, যুগ্ন সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহকারী পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন, ফারুক হোসেন।
এবারে নিয়ামতপুর উপজেলায় ৬২ট পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।




