শিবগঞ্জে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পেল দুই শিক্ষার্থী
প্রকাশিত:
অক্টোবর ৮, ২০২৩; সময়: ৮:৪৪ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই প্রতিবন্ধীকে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে। উপকারভোগীরা হল- উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে আবদুর রহমান ও তার ভাই আলি হুসেন।
রবিবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে দুই প্রতিবন্ধীর হাতে এই শিক্ষা উপবৃত্তির বহি তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। জানা গেছে- আবদুর রহমান ও আলি হুসেন বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় কোন বিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ হচ্ছিল না।
খবর পেয়ে তাদের উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ে ভর্তি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফিন্ড সুপারভাইজার শাহজালাল ও ইউনিয়ন সমাজকর্মী রাহাতুজ্জামানসহ অন্যরা।




