কচুয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
প্রকাশিত:
অক্টোবর ১০, ২০২৩; সময়: ১১:৫৮ am | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় ২শ পিচ ইয়াবাসহ শুভ নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কচুয়া বিশ্বরোড এলাকায় ইমাম মোল্লার বাড়ির সামনে তাকে আটক করা হয়।
আটককৃত শুভ হোসেন হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগর গ্রামের মুজিবুর রহমানের পুত্র।
কচুয়া থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, আটককৃত শুভ একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন কচুয়াসহ বিভিন্ন স্থানে মাদক পাচার করে আসছে। তার বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।




