কচুয়ায় সিএনজি ও প্রাইভেটকারের মুখোমুখি সংষর্ষে আহত ৩

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩; সময়: ২:০৫ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায সিএনজি ও প্রাইভেটকারের মুখোমুখি সংর্ঘষে তিনজন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকালে কচুয়া-সাচার গৌরিপুর আঞ্চলিক সড়কের পালাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার প্রসন্নকাপ গ্রামের পারভীন বেগম,তার মেয়ে আফরিন আক্তার ও অপর একজন যাত্রী।

স্থানীয়রা জানান, প্রাইভেটকারটি ঢাকা থেকে কচুয়ার উদ্দেশ্যে আসার পথে পালাখাল হাদুর বাড়ির সামনে আসলে মোড় নিতে গেলে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন যাত্রী গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। মুখোমুখি সংঘর্ষে সিএনজি ও প্রাইভেটকারটি দুমরে মুচড়ে যায়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন