শিবগঞ্জে শিশুকল্যাণ বোর্ড সভা

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত চাইন্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ-সিএসপিবি প্রকল্প ফেইজ-২ এর আওতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াত। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের অ্যাডভোকেট নাহিদ ইসলাম, বীরমুক্তিযোদ্ধা তরিকুল আলম ও প্রধান শিক্ষক সেলিমা খাতুনসহ অন্যরা।
সভায় বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও শিশু পাচার বন্ধে আইনি সহায়তাসহ বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।




