তাড়াশে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগে মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩; সময়: ৬:৫৮ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ তাড়াশের মাধাইনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবিভাবক সহ এলাকাবাসী। মঙ্গলবার সকালে মাধাইনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে অবিভাবকরা অভিযোগ করে বলেন, হঠাৎ করে গতকাল ৯ অক্টোবর আমরা জানতে পারি আজ ১০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হইবে। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃক আমাদেরকে কোন প্রকার অবগত করেন নাই। আবার এই নির্বাচনে বিভিন্ন অনিয়ম করা হয়েছে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনগড়া ভাবে প্রার্থী দিয়ে তাদের সকল সুযোগ সুবিধা দিয়ে নির্বাচন করছে। একই সাথে তিনজন অভিভাবক সদস্য প্রার্থী নির্বাচন নির্বাচন বর্জন করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন