নাটোরে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ
প্রকাশিত:
অক্টোবর ১১, ২০২৩; সময়: ২:৫২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নাটোর : “চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন” শ্লোগানে নাটোরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণসহ বৃক্ষরোপণ করে।
বুধবার নাটোর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন পুনাক সভাপতি সোহানা তারিক । পুলে পুলিশ লাইনস ও সদর থানা এলাকার পুনাক চত্বরে বৃক্ষরোপণ করা হয়।
এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পুনাক নাটোরের সহ-সভাপতি সাহীমা সুলতানা, আনিকা তাসনিম, তাসলিমা আক্তারসহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।




