বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া : “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই শ্লোগানে র্যালী, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া এবং সচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে স্কুল মাঠে এসে শেষ হয়।
এরপর ওই মাঠেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও নীলুফা সরকার’র সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, মৎস্য কর্মকর্তা সাদ্দাম হোসেন ও উপজেলা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
পরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র একটি চৌকসদল দুর্যোগ প্রশমনে করণীয় কৌশল সম্পর্কিত মহড়া শিক্ষার্থীসহ স্থানীয় সাধারণ মানুষকে সচেতনতায় প্রদর্শন করে।




