সিরাজগঞ্জে সরকারের উন্নয়নের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে আনন্দ শোভাযাত্রা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হকের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে বিসিক বাসস্ট্যান্ডের খাদ্য গুদাম মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাইলট হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনায়, হালিমুল হক বলেন, দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও শেখ হাসিনা সমান জনপ্রিয়।
প্রধানমন্ত্রীর হাত ধরেই এ দেশ উন্নয়নের পথে হাঁটতে শিখেছে। তিনি দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাই আবারও নৌকাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহবান জানান তিনি।
উন্নয়নের আনন্দ মিছিলে শাহজাদপুরের প্রতিটি ইউনিয়নের অন্তত ১০ হাজার মানুষ অংশ নেয়।




