নন্দীগ্রামে দুর্যোগ প্রশমন দিবস পালন

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৩; সময়: ৩:৫৫ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৩ অক্টোবর) সকালে একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের নেতৃত্বে অগ্নিকাণ্ড মহড়া প্রদর্শন করা হয়।

এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল হকের সঞ্চালনায় সচেতনতামূলক আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার, ভেটেরিনারি সার্জন ডা. শরিফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তানভীর হাসান ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ।

এছাড়া ‘ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডিম দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন