চাঁপাইনবাবগঞ্জে দ্বিধাভক্ত বিএনপির ২ গ্রুপের অনশন

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৩; সময়: ৪:৫৬ pm | 
খবর > আঞ্চলিক

জ্যেষ্ঠ প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বেগম খালেদা জিয়ার মুক্তিসহ উন্নত চিকিৎসায় তাকে বিদেশে প্রেরণের দাবীতে শনিবার চাঁপাইনবাবগঞ্জে দ্বিধাভক্ত জেলা বিএনপির উদ্যোগে পৃথক স্থানে ২টি অনশন কর্মসূচী পালিত হয়েছে।

বিএনপি জাকারিয়া গ্রুপ সকাল ১০টা থেকে ৪ ঘন্টা অনশন করেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে। অনশন চলাকালে বক্তব্য দেন, বিএনপি জাকাবিয়া গ্রুপের আহবায়ক গোলাম জাকারিয়া, সাবেক পৌর মেয়র মাওলানা আব্দুল মতিনসহ অন্যরা।

এদিকে জেলা শহরের বাতেন খাঁ মোড় এলাকায় অনুষ্ঠিত অনশন কর্মসূচীতে বক্তব্য রাখেন, অপর গ্রুপের আহবায়ক এ্যাড, রফিকুল ইসলাম, সদস্য সচিব চাইনিজ রফিক, বিএনপি নেতা ওবায়েদ পাঠান, তারেক আহম্মেদ, আবু তাহের খোকন প্রমূখ।

পৃথক অনশন কর্মসূচী দু’টি দুপুর ২টাই শেষ হয় দোয়া মাহফিলের মাধ্যমে। তবে বিএনপি’র অনশন কর্মসূচীতে কোন অঘটনের সংবাদ পাওয়া যায়নি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন