কচুয়ায় প্রধান শিক্ষক হারুনুর রশিদের দাফন সম্পন্ন

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৩; সময়: ৫:০০ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলার নন্দনপুর গ্রামের অধিবাসী ও মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়নপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ বিএসসি আর বেচেঁ নেই।

তিনি শুক্রবার রাত ৮টার দিকে ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ বহুগুনগাহী রেখে গেছেন।

শনিবার সকালে কচুয়ার নন্দনপুর দ্বীনিয়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। জানাযায় ইমামতি করেন মরহুমের পুত্র হাফেজ আসাদুর রহমান।

এসময় বক্তব্য রাখেন, পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ উল্যা পাটওয়ারী, সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা, মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদসহ আরও অনেকে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন