নওগাঁয় ‘মুজিব’ দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়

জ্যেষ্ঠ প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ শহরের তাজ সিনেমা হলে চলছে সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা “মুজিব একটি জাতির রূপকার”। প্রতিদিন চারটি শো-তে হাউসফুল দর্শক ।
শুক্রবার সন্ধ্যা ৬ টায় সান্ধ্যকালীন শো-তে সিনেমা দেখতে হলে আসেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম এবং নওগাঁ-৬ ( আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।
রাত ৯’টা থেকে অনুষ্ঠিত রাত্রিকালীন শো-তে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি তাজ সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখেন। এ দুটি শো-তে তাঁদের সাথে পুরো সময় জুড়ে বিপুল সংখ্যক নেতাকর্মী সিনেমাটি দেখেন।
সিনেমা দেখার পর খাদ্যমন্ত্রী এবং সংসদ সদস্যগণ তাঁদের প্রতিক্রিয়ায় বলেছেন। তাঁরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ছিল একটি সংগ্রামী জীবন। বাংলাদেশের স্বাধীনতার জন্য নিজের জীবন বাজি রেখে প্রাণপন সংগ্রাম চালিয়ে গেছেন।
দেশের প্রত্যেক মানুষকে এই সিনেমাটি দেখা উচিত। ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সংগ্রামী জীবন এবং নানা সংগ্রাম আন্দোলনের চিত্র স্পষ্টভাবে প্রস্ফুটিত হয়েছে।




