আত্রাইয়ে পরিত্যক্ত অবস্থায় গুলি ও রিভলভার উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৩; সময়: ৭:০৯ pm | 
খবর > আঞ্চলিক

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাই উপজেলার নগেন্দ্রনগর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলভার উদ্ধার করেছে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। এ ব্যাপারে আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল আত্রাইয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় রাত দেড়টার টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নগেন্দ্রনগর গ্রামের জনৈক সমের উদ্দিনের বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলভার ও রিভালভারের দুই রাউন্ড গুলি উদ্ধার করেন তাঁরা। রিভলভারের গায়ে ইংরেজিতে বার্মা লেখা রয়েছে।

আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, শনিবার ভোর রাতে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত রিভলভার থানায় জমা দিয়েছেন। এ ব্যাপারে আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন