রাণীনগরে উপকারভোগীদের নিয়ে এমপি হেলালের মতবিনিময়

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩; সময়: ২:১৬ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরের বড়গাছা ইউনিয়ন পরিষদের অধিনে সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বড়গাছা ইউনিয়ন পরিষদের আয়োজনে রোববার দুপুরে দেউলা-মানিকহার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় করেন নওগাঁ-৬, (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।

সভায় সভাপতিত্ব করেন বড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার।

সভায় উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল খালেকের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারেক মোল্লা, ফরিদা বেগম, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহাবুবুল আলম কচি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু ও বেলাল হোসেন, সদস্য রাহিদ সরদার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা ও বড়গাছা ইউনিয়ন আ’লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন