গুরুদাসপুরে তিন শতাধিক নতুন প্রজন্মকে নিয়ে মুজিব সিনেমা দেখলেন নাটোর-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী শোভন

এসএম ইসাহক আলী রাজু গুরুদাসপুর : বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘মুজিব- সিনেমাটি দেখতে নাটোর-৪ দুই উপজেলার বিভিন্ন নেতাকর্মী ও তিন শতাধিক নতুন প্রজন্মকে নিয়ে নাটোরের গুরুদাসপুরের আনন্দ সিনেপ্লেক্সে সিনেমা দেখলেন প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এর ছেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ গুরুদাসপুর উপজেলা শাখার সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক।
আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন বলেন, সদ্য প্রয়াত পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের কাছে ছোট বেলা থেকেই শুনেছেন মুক্তি যুদ্ধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা। সেই সুত্র ধরেই তিনি বলেন, ‘মুজিব- সিনেমাটি দেখলে বঙ্গবন্ধুর জীবন আদর্শ সম্পর্কে জানতে পারবেন এবং নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ হবে। এ ধারণা থেকেই মুলত তিনি অগ্রীম বুকিং দিয়ে নেতাকর্মী ও তিন শতাধিক নতুন প্রজন্মকে সাথে নিয়ে এসেছেন নাটোর জেলার একমাত্র সিনেমা হল আনন্দ সিনেপ্লেক্সে।
রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেল তিন টায় গুরুদাসপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক নতুন প্রজন্ম ও নেতাকর্মীদের সংগে নিয়ে চলে আসেন ‘মুজিব- সিনেমাটি দেখতে। এ সময় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রামে) দুই উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তার সাথে উপস্থিতি থেকে ছবিটি উপভোগ করেন।
সিনেমাটি দেখা শেষে বেরিয়ে আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ছিল একটি সংগ্রামী জীবন। ‘মুজিব-একটি জাতির রুপকার’ এই সিনেমাটিতে বঙ্গবন্ধু সম্পর্কে নতুন প্রজন্ম ইতিহাস জানতে ও দেখতে পারবে। বাংলাদেশের স্বাধীনতার জন্য নিজের জীবন বাজি রেখে প্রাণপণ সংগ্রাম চালিয়ে গিয়েছেন তিনি। কিছু স্বাধীনতা বিরোধী মানুষও যদি এই সিনেমা দেখে তাহলে তাদের ভুল ভেঙে যাবে। পরে তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরে পাড়া মহল্লায় গিয়ে আগামী নির্বাচনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নৌকার পক্ষে একত্রিত হয়ে কাজ করার জন্য আহ্বান জানান। সেই সাথে প্রয়াত পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যে উপস্থিত সকল জনতার মাঝে প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন কামনা করেন।




