আত্রাই বন কর্মকর্তার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শোক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৩; সময়: ৪:৫৫ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাই উপজেলা বন কর্মকর্তা ইসমাইল হকের কর্মস্থলে অকাল মৃত্যুতে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ ও বিদেহী আত্নার শান্তি কামনা করেন। একইসাথে মৃতার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

জানা যায়, সোমবার (১৬ অক্টোবর) সকাল আনুমানিক নয়টায় মৃত ইসমাইল হক তার অফিসের মালিকে বলেন, তার শরীর খারাপ লাগছে বিশ্রাম নিবেন কেহ যেনো ডাক না দেন।

মালি বাগানে কাজ করার এক পর্যায়ে ঘড়ে উঁকি দিয়ে কোন সাড়া না পেয়ে উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

ইসমাইল হকের অসুস্থ্যতার বিষয় উপজেলা নির্বাহী অফিসার জানতে পেরে এওকে পাঠিয়ে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। মৃত ইসমাইল হকের বাড়ী চাপাইনবাবগঞ্জ জেলা।

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন