শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩; সময়: ১১:০৫ am | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মতিউর রহমান (৩৫) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট মিলিক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের চিকু আলীর ছেলে।

পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক সোনামসজিদ স্থলবন্দর যাচ্ছিল।

এসময় কানসাট মিলিক মোড় এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মতিউর রহমান নিহত হন।

আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন