সিরাজগঞ্জে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে যমুনার মোড়ক উন্মোচন

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩; সময়: ৩:৫৪ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সাহিত্য সংস্কৃতির বিকাশে সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে সাহিত্য সমায়িকী ‘যমুনা’র ৯ম মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কলেজ মিলেনায়তনে এ অনুষ্ঠানে নতুন ভর্তি হওয়া ১৯ ব্যাচের ছাত্র-ছাত্রীদেরও বরন করে নেয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ট্রাষ্টি বোর্ডের পরিচালক মোহাম্মদ ইউসুফ।

এসময় কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হোসেন রেজা, কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ জুলফিকার আলী, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডাঃ এমদাদুল হক, কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ শৈলন্দ্যনাথ বিশ্বাস ও প্রকাশনা যমুনার সম্পাদক সাকিব আল মুয়িদ, প্রমুখ বক্তব্য রাখেন।

তখন অতিথিরা বলেন, আধুনিক শিক্ষা ও চিকিৎসার প্রসারে কঠোর মনোযোগ দিয়ে মেধা মনন দিলেই কেবল এক যোগ্য চিকিৎসক হওয়া যাবে।

পাশাপাশি মানবিকতাও হৃদয়ে লালন করে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। একজন সু-চিকিৎসক জাতির কল্যাণে বিশেষ ভুমিকা পালন করতে পারে। আমাদের মেডিকেল কলেজ তারই ধারাবাহিকতা অনুসরণ করছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন