নওগাঁয় শেখ রাসেল দিবস পালন

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩; সময়: ২:০৪ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে শেখ রাসেল দিবস। এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে হলরুমে অস্থায়ী বেদিতে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক গোলাম মওলা।

পরে জেলা পুলিশসহ একে একে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেখানে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এদিকে জাতীয় শিশু কিশোর পরিষদ নওগাঁর উদ্যোগে শেখ রাসেল দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরাবতা পালন ও কেক কাটা হয়।

এসময় জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন