নাটোরে শেখ রাসেল দিবস পালন
প্রকাশিত:
অক্টোবর ১৮, ২০২৩; সময়: ২:২৪ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে কেক কেটে ও প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদনসহ শোভাযাত্রার মাধ্যমে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্দ্যোগে নাটোর কালেক্টরেট ভবন চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য নিবেদন করা হয়।
এসময় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল,জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা, পুলিশ সুপার তারিকুল ইসলাম, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনসহ কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।




