রাণীনগরে শেখ রাসেল দিবস উদযাপন

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩; সময়: ২:৪৮ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। রাণীনগর উপজেলা প্রশাসন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে বুধবার এই দিবসটি উদযানপ করে।

এদিন সকাল ১০টার দিকে উপজেলা চত্বর থেকে র‌্যালী বের করা হয়। এরপর র‌্যালী শেষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা, ফায়ার সার্ভিস দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন