পোরশায় শেখ রাসেলের জন্মবার্ষিকী ও রাসেল দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী ও রাসেল দিবস পালিন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তারের নেতৃত্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করা হয়।
এসময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান, এলজিইডি প্রকৌশলী শাব্বির আহম্মেদ, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, আবাসিক মেডিকেল অফিসার ডঃ মারুফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্ত হোসেন ও থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সরাইগাছি দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে এবং আলোচনার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




